মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত

১৭ মার্চ ২০২১, ০২:৫৮ PM
মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন

মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন © টিডিসি ফটো

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা ও বেলুন উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

এরপর একটি আনন্দ র‌্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, হল প্রভোস্ট, অফিসার্স এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া অন্যান্য সংগঠনের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ভাসানী পরিষদসহ বিভিন্ন সংগঠন।

সকাল ১১ টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে হিলিয়াম বেলুন উড্ডয়ন করা হয়। এছাড়া বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক পথ শিশুদের মাঝে খাবার বিতরণ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ এবং মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়। 

ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি
  • ১২ এপ্রিল ২০২৬
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
close