পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ভিসির বিরুদ্ধে ১০১টি অনিয়মের অভিযোগে শিক্ষকের অনশন

১৭ মার্চ ২০২১, ০৮:৪৩ AM

© সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর বিরুদ্ধে ১০১টি দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে একাই প্রতীকী অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল আলিম। অনশন থেকে তিনি উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সহকারী অধ্যাপক ড. এম আব্দুল আলীম এই কর্মসূচি পালন করেন।

উপাচার্যের বিরুদ্ধে ১০১টি অভিযোগের মধ্যে রয়েছে চলমান প্রায় ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের নানা অনিয়ম, বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়ম, আর্থিক অনিয়ম, শিক্ষকদের হয়রানিসহ নানা অভিযোগ।

ড. আব্দুল আলিম অভিযোগ করে বলেন, যোগদানের পর থেকেই উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী ক্ষমতার অপব্যবহার করে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও ভিন্নমত পোষণ কারীদের নানা ভাবে হয়রানি করেন।

এসব অভিযোগের ব্যাপারে উপাচার্য বলেন, কেন তিনি অনশন করছেন তা উনিই ভালো বলতে পারবেন। তার এসব কর্মকাণ্ডের কথা ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। এ ব্যাপারে সরকার যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।

সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬