শাবিপ্রবি স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৬ মার্চ ২০২১, ১২:০৪ PM
স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন © টিডিসি ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্তর্গত শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়েও স্কুল আছে। তবে সেসব স্কুলের মতো আমাদের স্কুলটি এত ভালো অবস্থানে তৈরি করতে পারে নাই। কোন প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি না হলে সে প্রতিষ্ঠানের জন্য ভালো করাটা অনেক কষ্টকর।

এ সময় অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমেদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুলের অভিভাবক মণ্ডলীর সদস্য ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. সিকান্দার আলী, প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান, শাবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. তাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬