শাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থীদের ভরাডুবি

১৬ মার্চ ২০২১, ০৮:২২ AM
অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও মোহাম্মদ মহিবুল আলম

অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও মোহাম্মদ মহিবুল আলম © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১১টি পদের বিপরীতে আওয়ামী পন্থী প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ থেকে ১০ জন, আওয়ামী-বামপন্থী প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ থেকে ১ জন সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে বিএনপি-জামায়াতপন্থী ‘মহান মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ প্যানেল থেকে একটি পদেও কেউ-ই নির্বাচিত হননি।

সোমবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সারাদিনের ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জায়েদা শারমিন এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. তুলসী কুমার দাস নিকটবর্তী প্রতিদ্বন্ধি গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারকে ৪১ ভোটে এবং সাধারণ সম্পাদক পদে মহিবুল আলম নিকটবর্তী প্রতিদ্বন্ধি ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলকে ৫৬ ভোটে পরাজিত করেছেন।

এছাড়া সহ-সভাপতি পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান ১৫৮ ভোট, কোষাধ্যক্ষ পদে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার ১৮৫ ভোট, যুগ্ম সম্পাদক পদে আইআইসিটির সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সামির ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া ছয়টি সদস্য পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বেলাল আহমেদ ২১১ ভোট, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম ২০৯ ভোট, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী ১৮৯ ভোট, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম ১৮৭ ভোট এবং ১৭১ ভোট পেয়ে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লা আল সোয়েব ও আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তানভীর হাসান নির্বাচিত হয়েছেন।

এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬
ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬