যবিপ্রবির বাস চালককে মারধর

১৪ মার্চ ২০২১, ০৫:৪৪ PM
ড্রাইভার শাহেব আলীকে যবিপ্রবির মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে

ড্রাইভার শাহেব আলীকে যবিপ্রবির মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বাস চালক শাহেব আলীকে মারধরের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আব্দুলপুর বাজারের সামনে অজ্ঞাত ব্যক্তি তাকে মারধর করেন। ড্রাইভার শাহেব আলীকে যবিপ্রবির মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মারধরের ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ও কর্মচারী সমিতির সদস্যদের মাধ্যমে অজ্ঞাত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিলে তাকে পুলিশে দেওয়া হয়। বর্তমানে অভিযুক্তকে যশোর কোতোয়ালি থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বাস ড্রাইভার শাহেব আলী বলেন, কপোতাক্ষ বাসে শিক্ষকদের নামিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে আব্দুলপুর বাজারের সামনে মোটরসাইকেল নিয়ে এক ব্যক্তি আমাকে বাস থামাতে বলে। বাস থামালেই সে আমাকে অকথ্য ভাষায় গালাগালি ও হেলমেট দিয়ে মারধর করে।

তিনি বলেন, এসময় স্থানীয় লোকেরা তাকে আটকে রাখেন। পরে কর্মচারী সমিতির সদস্যদের ফোন দিলে তারা এসে ওই ব্যক্তিকে প্রক্টর অফিসে নিয়ে আসেন। সেখান থেকে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সেলিনা আক্তার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, “দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দুজনের লিখিত বক্তব্য নিয়ে রেজিস্ট্রার বরাবর দেওয়া হয়েছে। আগামীকাল এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।’’

ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬
তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬