মাভাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

১২ মার্চ ২০২১, ০৭:২০ PM
সম্মেলন

সম্মেলন © টিডিসি ফটো

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সম্যান্ট ইন লাইফ সায়েন্স’ শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের উদ্যোগে ২য় বারের মতো এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১২ মার্চ) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন এবং কনফারেন্স-এর আহবায়ক প্রফেসর ড. রোকেয়া বেগম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারি সফলভাবে মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে বিশ্ব-স্বাস্থ্য সংস্থা। আমরা মোকাবেলা করছি মহামারি পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন থেকে এ ধরনের সমস্যা মোকাবেলা করার শিক্ষা নিতে পারি।

বিদেশী গবেষক ও অধ্যাপকদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীগণ মোট চারটি টেকনিক্যাল সেশনে ৮২টি প্রবন্ধ পাঠসহ ৫৮টি পোষ্টার উপস্থাপন করেন।

‘লাইফ সায়েন্স ফর হিউম্যান ওয়েলবিইং এন্ড সেফ ওয়ার্ল্ড’ শীর্ষক মূল থিমকে সামনে রেখে সম্মেলনে ২৫০ এর অধিক দেশী বিদেশী স্বনামধন্য প্রফেসর, একাডেমিশিয়ান, গবেষকগণ প্রবন্ধ পাঠের পাশাপাশি আলোচক, মূল প্রবন্ধ উপস্থাপন ও আমন্ত্রিত অতিথি হিসেবে জীববিজ্ঞান অনুষদের ৬টি বিভাগের অধীনে অপরাধ বিজ্ঞান, বায়োটেকনোলজি, ফার্মেসি, খাদ্য-প্রযুক্তি, বায়োকেমেষ্ট্রি এবং পরিবেশবিজ্ঞানের বিভিন্ন শাখা উপশাখা সম্পর্কিত সমসাময়িক গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি বক্তব্য রাখেন।

উদার গণতান্ত্রিক দেশ জার্মানিতে উৎসবমুখর ঈদ
  • ২১ মার্চ ২০২৬
আরও একটি ঈদ ক্যাম্পেই কাটল রোহিঙ্গাদের, ফেরার স্বপ্ন অধরা
  • ২১ মার্চ ২০২৬
ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ফের হামলা চালিয়েছে যুক্তর…
  • ২১ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনি…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দে নেমে এলো শোকের ছায়া, ভাসমান সেতু ভেঙে প্রাণ গেল…
  • ২১ মার্চ ২০২৬
আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চা…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence