গত কয়েক দশকে নারী শিক্ষায় পরিবর্তন এসেছে: স্পীকার

১১ মার্চ ২০২১, ০৪:৫২ PM
ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী

ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী © টিডিসি ফটো

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গত কয়েক দশকে নারী শিক্ষায় ব্যাপক পরিবর্তন এসেছে। প্রত্যন্ত অঞ্চলেও এখন উচ্চশিক্ষায় নারীরা অংশগ্রহণ বাড়ছে। বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের উন্নয়নকে টেকসই করতে হলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের পিছিয়ে রাখা চলবে না।

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষ্যে এক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্পীকার বলেন, পুরুষদের সঙ্গে নারীদেরকে এগিয়ে নিতে হলে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। কর্মক্ষেত্রে সবার সহায়ক মাইন্ডসেট তৈরি করতে হবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সংবিধান রচনা করে নারীর অধিকারের বীজ বপন করেছেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করে অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে নারীদের অধিকার সুনিশ্চিত করেছেন।

যৌন নিপীড়নমূলক কার্যকলাপ দমনে গঠিত অভিযোগ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত ওয়েবিনারে আরো বক্তব্য রাখেন অভিযোগ কমিটির সদস্য ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

অধ্যাপক রফিকুল আলম বলেন, নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল হয়ে উঠেছে বাংলাদেশ। নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

উপাচার্য বলেন, ঘরে-বাইরে, রাষ্ট্রীয় কর্মকান্ডে সর্বত্রই নারীর অংশগ্রহণ প্রায় নিশ্চিত হয়েছে। এখন দূর গ্রামাঞ্চলেও নারী আর তুচ্ছ-তাচ্ছিল্যের বিষয় নয়। কর্মক্ষেত্রে নারীরা দক্ষতা প্রমাণ করছেন, কৃতিত্ব দেখাচ্ছেন।

ভার্চুয়াল সেমিনারের শুরুতে চুয়েটে নারীর অবস্থান বিষয়ক একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার। এতে প্রধান অতিথি স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর জীবনী পাঠ করেন স্থাপত্য বিভাগের প্রভাষক মুর্ছণা মাধুরী।

ওয়ার্ল্ড ভিশন নিয়োগ দেবে মিল অফিসার, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ২১ এপ্রিল ২০২৬
বাগেরহাটে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, কেন্দ্রে কড়া নিরাপত্…
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ
  • ২১ এপ্রিল ২০২৬
মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার…
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬