শনিবার থেকে পূর্ণাঙ্গভাবে খুলছে যবিপ্রবির অফিস

১০ মার্চ ২০২১, ১০:২১ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সকল বিভাগ/দপ্তর ও অফিস আগামী শনিবার থেকে পূর্ণাঙ্গভাবে খোলা থাকবে। অর্থাৎ আগের মতোই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সকল কার্যক্রম।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

করোনা পরিস্থিতির কারণে এতদিন সীমিত পরিসরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কার্যক্রম চালানো হচ্ছিল।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ অর্নব জানান, শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/দপ্তর ও অফিস পূর্ণাঙ্গভাবে চালু হলেও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মে হল এবং ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলা হবে।

ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬