স্মার্টফোনের জন্য ঋণ পেলেন শিক্ষার্থীরা

১০ মার্চ ২০২১, ০৭:৫০ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য ঋণ প্রদানের লক্ষ্যে ১৩২ জন শিক্ষার্থীকে ‘সফটলোন’ প্রদান করা হয়েছে। 

বুধবার (১০ মার্চ)  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রদত্ত শর্তানুযায়ী অনধিক ৮ হাজার টাকা সুদবিহীন লোন শিক্ষার্থীদের প্রদান করার লক্ষ্যে ইনস্টিটিউটের পরিচালকরা ও বিভাগীয় চেয়ারম্যানদের ব্যাংক অ্যাকাউন্টে বরাদ্দকৃত ঋণের অর্থ প্রেরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান ও নোবিপ্রবি সাইবার সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) এ আর এম মাহমুদুল হাসান রানা। 

উল্লেখ্য, ইনস্টিটিউটের পরিচালকরা ও বিভাগীয় চেয়ারম্যানরা অনলাইন ব্যাংকিংয়ের (বিকাশ/রকেট) মাধ্যমে শিক্ষার্থীদেরকে ঋণের অর্থ প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষার্থীদের অধ্যয়নকালীন ৪টি সমান কিস্তিতে বা এককালীন ঋণ পরিশোধ করতে হবে এবং ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত তাদের নামে কোনো ট্রান্সক্রিপ্ট ও সাময়িক/মূল সনদ প্রদান করা হবে না।

 

ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬