আইইউটির ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ, যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

০৯ মার্চ ২০২১, ০৯:১৮ AM

© ফাইল ফটো

ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকে ভর্তি পরীক্ষা আগামী ১৯ ও ২০ মার্চ অনুষ্ঠিত হবে। 

সোমবার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রকৌশল এবং বিবিএ ভর্তি পরীক্ষার জন্য ৫ হাজার ৫৪৬ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন বলে উল্লেখ রয়েছে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এই দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত আইইউটি ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ভর্তির ওয়েবসাইটে ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের পাশে পরীক্ষার কেন্দ্রও উল্লেখ করে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় যোগ্য প্রার্থীরা আগামী ১১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১৪ মার্চ ১১টা ৫৯ মিনিটের মধ্যে ওয়েবসাইটের গিয়ে তাদের ছবি আপলোড করে ভর্তির প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

তাছাড়া আগামী ২০ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত টুরিজম এন্ড হসপিটালিটি টেকনোলজি ভর্তি পরীক্ষা শুধুমাত্র আইইউটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।

ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬