বুয়েটের ভর্তি পরীক্ষা ১০ জুন, প্রিলি মে’র শেষ সপ্তাহে

০১ মার্চ ২০২১, ০৬:৩২ PM

© ফাইল ফটো

আগামী ১০ জুন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মে মাসের শেষ সপ্তাহে প্রিলিমিনারি (প্রাথমিক বাছাই) পরীক্ষা নেওয়া হবে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর চূড়ান্ত পরীক্ষার আগে ভর্তিচ্ছুদের একটি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। যা এবারই প্রথম। প্রাথমিক বাছাই পর্বের সেই পরীক্ষা হবে মে মাসের শেষ সপ্তাহে। বেশির ভাগ শিক্ষার্থীকে সুযোগ দিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে সম্প্রতি বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেছিলেন, এবার যেহেতু এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অনেক ভালো হয়েছে, সেহেতু বুয়েটে অনেক শিক্ষার্থী আবেদন করবেন। তবে সবার ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব নয়। সেজন্য প্রাথমিকভাবে শিক্ষার্থীদের বাছাই করার প্রস্তাব এসেছে।

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি শুরু
  • ০২ আগস্ট ২০২৬
অভিজিৎ দিপকের যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচের উৎস খতিয়ে দেখতে …
  • ০২ আগস্ট ২০২৬
ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
  • ০২ আগস্ট ২০২৬
বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে না যাওয়ায় নিমন্ত্রিতদের কাছে জরিমা…
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-অফিস বন্ধ থাকবে ৫ আগস্ট 
  • ০২ আগস্ট ২০২৬
নওগাঁয় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
  • ০২ আগস্ট ২০২৬