বশেমুরবিপ্রবির আবাসিক হলে থাকছে না গণরুম

২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৩৪ PM

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আবাসিক হলের গণরুমে একসঙ্গে শিক্ষার্থী থাকার পরিবর্তে সেটিকে ছোট ছোট ভাগে বিভক্ত করার পরিকল্পনা গৃহীত হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব।

উপাচার্য অধ্যাপক ড.  এ. কিউ. এম. মাহবুব বলেন, আমরা গণরুম রাখবো না। গণরুমের হিজিবিজি পরিবেশে শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক প্রভাব পড়ে এবং শিক্ষার্থীরা সুস্বাস্থ্য নিশ্চিত হয় না। সেজন্য গণরুমে পার্টিশন দিয়ে ছোট ছোট রুম করে সেখানে চার-পাঁচজন করে শিক্ষার্থী রাখবো। তাছাড়া বাকি শিক্ষার্থীদেরকে হলের বর্ধিত অংশ নিয়ে যাওয়া হবে।

এছাড়াও হলে রিডিং রুম, ক্যান্টিন, সুপেয় পানিসহ শিক্ষার্থীদের সুযোগ সুবিধার দিকে দৃষ্টিপাত করা হবে বলে জানান অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব।

অভিজিৎ দিপকের যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচের উৎস খতিয়ে দেখতে …
  • ০২ আগস্ট ২০২৬
ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
  • ০২ আগস্ট ২০২৬
বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে না যাওয়ায় নিমন্ত্রিতদের কাছে জরিমা…
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-অফিস বন্ধ থাকবে ৫ আগস্ট 
  • ০২ আগস্ট ২০২৬
নওগাঁয় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
  • ০২ আগস্ট ২০২৬
মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে বাকৃবিতে দুই হলের সংঘর্…
  • ০২ আগস্ট ২০২৬