চুয়েটে বর্ণিল আয়োজনে বসন্ত বরণ

১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩১ PM

© সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের উদ্যোগে ফাল্গুন মাসের প্রথম দিবসকে বরণ উপলক্ষ্যে ‘বসন্ত উৎসব-১৪২৭’ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে দিনব্যাপী নানা বর্ণিল কর্মসূচির মধ্যে ছিল- পিঠা প্রদর্শনী, স্বরচিত কবিতা ও আলোকচিত্র প্রদর্শনী, বসন্ত দেয়াল লিখন, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।

আজ রোববার ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টায় চুয়েট ক্লাব প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে সভাপতিত্ব করেন চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. আয়শা আখতার।

এ সময় চুয়েট ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতারাসহ সম্মানিত শিক্ষক-কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা বসন্ত উৎসবে অংশ নেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচল করার সিদ্ধান্ত সরকারের
  • ০২ আগস্ট ২০২৬
অনলাইনে লোভনীয় মেসেজ দিয়ে প্রতারনা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা পেপার কেন প্রত্যাহার করা হয়?
  • ০২ আগস্ট ২০২৬
মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই ইমামের
  • ০২ আগস্ট ২০২৬
আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শি…
  • ০২ আগস্ট ২০২৬