বুয়েটে ৩৮তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের সংবর্ধনা

১১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৯ PM

© সংগৃহীত

৩৮তম বিসিএসসে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে বুয়েট অডিটোরিয়ামে বুয়েটিয়ান অল ক্যাডারস্ ফোরামের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান। ‍

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান। অনুষ্ঠানে ৩৮তম বিসিএসসে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত বুয়েটের সাবেক শিক্ষার্থীরা ছাড়াও বিসিএসের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, ১৯৭৮ সালের ১৪ ফেব্রুয়ারি ছাত্র হিসেবে প্রথমে বুয়েটে ক্যাম্পাসে আসি। এর চার বছর তিন মাস পর ১৯৮১ সালের ৩০ মার্চ গ্র্যাজুয়েশন শেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা  ‍শুরু করি। আমার দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবনে  ধরনের কোন অনুষ্ঠান দেখিনি। এটাই প্রথম। আমাদের কৃতী সন্তানরা বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করছেন, সেটি অত্যন্ত আনন্দের।

একটি ইউনিটে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত…
  • ০২ আগস্ট ২০২৬
ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬