বশেমুরবিপ্রবি কর্মকর্তা সমিতির সভাপতি তুহিন, সম্পাদক মিরাজ

১১ ফেব্রুয়ারি ২০২১, ০২:০২ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে তুহিন মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মিরাজ সিকদার জয়ী হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯.৩০ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১ টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ৮৩ জন ভোটার ভোট প্রদান করেন।

প্রধান নির্বাচন কমিশনার এস. এম. এস্কান্দার আলী জানান, নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে হিরা-ওয়ালিদ পরিষদ এবং তুহিন-মিরাজ পরিষদ থেকে মোট ৩০ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে ১৫ পদের মধ্যে তুহিন-মিরাজ পরিষদ থেকে ১২ জন এবং হিরা ওয়ালিদ পরিষদ থেকে ৩ জন জয়ী হয়েছেন।

এদের মধ্যে তুহিন-মিরাজ পরিষদ থেকে সভাপতি পদে তুহিন মাহমুদ, সাধারণ সম্পাদক হিসেবে মো. মিরাজ সিকদার, সহ-সভাপতি হিসেবে শেখ মশিকুর রহমান (কলিন্স), যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সরাফত খান এবং এস এম মাহবুবুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মোহাম্মদ আবুল কাশেম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে হাবিবুল্লাহ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য হিসেবে তরিকুল ইসলাম, মাহতাব উদ্দিন খান, মো. আশরাফুল ইসলাম, মশিউর রহমান এবং মো. আরিফুল হক নির্বাচিত হয়েছেন।

অপরদিকে হিরা-ওয়ালিদ পরিষদ থেকে সহ-সভাপতি হিসেবে চৌধুরী মনিরুল হাসান, অর্থ সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. আতিকুর রহমান মুরাদ নির্বাচিত হয়েছেন।

নব নির্বাচিত সভাপতি তুহিন মাহমুদ বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি কর্মকর্তাদের নিকট কৃতজ্ঞ। ভবিষ্যতে আমরা বিজয়ী এবং বিজিত উভয় দলই একসাথে কাজ করে বঙ্গবন্ধুর নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবো। পাশাপাশি কর্মকর্তাদের সকল ন্যায্য দাবি আদায়ে সচেষ্ট থাকবো।

কাতারে ফের হামলা হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়া …
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, সহকারী নির্বাচক ন…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ যাত্রায় সড়কে-নৌপথে মৃত্যুর মিছিল
  • ১৯ মার্চ ২০২৬
`আগে ঈদের মাঠে যাওয়াও ছিল এক ধরনের নির্মল আনন্দ'
  • ১৯ মার্চ ২০২৬
দেড় বছরে দুজন ভাই পেয়েছি, দুই প্রোভিসিকে রাবির সাবেক ভিসি
  • ১৯ মার্চ ২০২৬
দুই টাকায় ৫০০ পরিবারকে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের ঈদ উপহার
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence