নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময়

১১ ফেব্রুয়ারি ২০২১, ১২:২০ AM
মত বিনিময়ের মুহূর্ত

মত বিনিময়ের মুহূর্ত © টিডিসি ফটো

সিলেটের নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সাথে ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, শিক্ষকতা জীবনে আমি সবসময় সততা এবং দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করে এসেছি। এখানেও সেভাবেই কাজ করে যেতে চাই।

এসময় উপস্থিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ, সহ-সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী, যুগ্ম সম্পাদক জিএম ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একটি ইউনিটে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত…
  • ০২ আগস্ট ২০২৬
ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬