আল-জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি

০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৬ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

সম্প্রতি আল-জাজিরা কর্তৃক প্রকাশিত ‘অল দ্যা প্রাইম মিনিস্টারস ম্যান’ শীর্ষক প্রতিবেদনটিকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণােদিত ও বাংলাদেশ বিরােধী যড়যন্ত্রমূলক বলে প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এর তীব্র নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি আল-জাজিরা উদ্দেশ্যপ্রণােদিত ও দুরভিসদ্ধিমূলকভাবে বাংলাদেশ ও সরকারকে নিয়ে বিভ্রান্তিমূলক কল্পকাহিনী তৈরি করে অপপ্রচার করেছে। তথাকথিত অনুসন্ধানী সাংবাদিকতার নামে মনগড়া তথ্য প্রচারের মাধ্যমে আল-জাজিরা মূলত অপেশাদার ও হলুদ সাংবাদিকতার পরিচয় দিয়েছে। ইতিপূর্বেও আমরা লক্ষ্য করেছি, আল জাজিরা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরােধী শক্তির ক্রীড়নক হিসেবে কাজ করেছে, যার সত্যতা যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে আল-জাজিরার অপতৎপরতা এবং হেফাজতে ইসলামের আন্দোলনে হতাহতের সংখ্যা নিয়ে মিথ্যা ও বানােয়াট সংবাদ প্রচারই প্রমাণ করে।

তারা বলেন, পূর্বের ন্যায় কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বর্তমানেও বাংলাদেশ ও সরকারবিরােধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আল-জাজিরার এই উদ্দেশ্যপ্রণােদিত ও দুরভিসন্ধিমূলক অপপ্রচার বাংলাদেশের অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রাকে আহত করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা বলেই আমরা মনে করি।

তারা আল-জাজিরা কর্তৃক ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণােদিত প্রতিবেদন’ প্রচারের মাধ্যমে বাংলাদেশ ও সরকার বিরােধী মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও মনগড়া তথা প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে আল-জাজিরাকে তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও প্রমাণভিত্তিক সংবাদ প্রচারের আহবান জানাই। তারা বলেন, সংবাদমাধ্যম বস্তুনিষ্ঠ ও প্রমাণভিত্তিক সংবাদ প্রচারের মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার পাশাপাশি রাষ্ট্রের অসঙ্গতিও তুলে ধরবে, এটাই কাম্য।

একইসাথে এই ‘দুরভিসন্ধিমূলক অপপ্রচারের’ বিরুদ্ধে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা জন্য সরকারের প্রতি জোর দাবি জানান শিক্ষকরা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পূর্বের ন্যায় রাষ্ট্র, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনাবিরােধী যেকোন অপশক্তির বিরুদ্ধে সর্বদা সােচ্চার থাকবে এবং ন্যায্যতার পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

কাতারে ফের হামলা হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়া …
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, সহকারী নির্বাচক ন…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ যাত্রায় সড়কে-নৌপথে মৃত্যুর মিছিল
  • ১৯ মার্চ ২০২৬
`আগে ঈদের মাঠে যাওয়াও ছিল এক ধরনের নির্মল আনন্দ'
  • ১৯ মার্চ ২০২৬
দেড় বছরে দুজন ভাই পেয়েছি, দুই প্রোভিসিকে রাবির সাবেক ভিসি
  • ১৯ মার্চ ২০২৬
দুই টাকায় ৫০০ পরিবারকে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের ঈদ উপহার
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence