গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাচ্ছে না বুয়েট

০২ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৭ AM

© ফাইল ফটো

২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যাচ্ছে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। সোমবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর ফলে বুয়েটকে ছাড়াই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এবার প্রকৌশল ও প্রযুক্তি গুচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা বুয়েট আসবে না। গতকাল একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানতে পেরেছি। তবে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে তিন বিশ্ববিদ্যালয় নিয়ে প্রকৌশল ও প্রযুক্তি গুচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সভায় এ ধরনের সিদ্ধান্ত হয়েছে। তবে সেটি লিখিত আকারে জানানো হবে। বুয়েটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটিতে স্বাক্ষর করলে তা জানিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।

গত ২০ জানুয়ারি ইউজিসির সঙ্গে চার বিশ্ববিদ্যালয়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বুয়েটের প্রস্তাবনা অনুসারে, প্রতি বছর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান বুয়েট থেকে এবং পরীক্ষার কেন্দ্র শুধুমাত্র বুয়েটেই হবে। তবে, কমিটিতে অন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর অংশীদারিত্ব থাকবে। প্রশ্নপত্র কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির প্রণয়ন করবে।

আর বাকি তিন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা অনুসারে, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ইংরেজি বানানের আদ্যক্ষর দিয়ে পর্যায়ক্রমে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান হবে। তাছাড়া ভর্তি পরীক্ষা চার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

পরে সভায় এ দুটি বিষয়ে বুয়েট কর্তৃপক্ষকে জরুরি একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলেছিল ইউজিসি কর্তৃপক্ষ। এদিকে, সোমবার (১ ফেব্রুয়ারি) একাডেমিক কাউন্সিলের সভায় বুয়েটে এই আয়োজনে আসবে না বলে সিদ্ধান্ত নেয়।

ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬