শাবিপ্রবির অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী প্যানেলের জয়জয়কার

৩১ জানুয়ারি ২০২১, ১১:০১ PM

© টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন’ এর নির্বাচনে মোট ১১ টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৮টি পদে জয়লাভ করেছে আওয়ামী পন্থী প্যানেল।

রবিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত দশটায় প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ.এফ.এম. সালাউদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে মো. তাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

অপরদিকে মাত্র ৩টি কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেছে বিএনপি-জামায়াত পন্থী প্যানেল।
নির্বাচনে আওয়ামী পন্থী প্যানেল থেকে সভাপতি পদে মো. তাজিম উদ্দিন ১৩২ ভোট, সহ-সভাপতি পদে মোহাম্মদ হেলাল হোসেন দেওয়ান ১২৬ ভোট, সাধারণ সম্পাদক পদে আবু সাদাৎ মো. সিরাজুল ইসলাম ১৩১ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে অশোক বর্মন অসীম ১১০ ভোট, কোষাধ্যক্ষ পদে মো. রবিউল ইসলাম ১২৫ ভোট এবং সদস্য পদে মোঃ মুজিবুর রহমান ১২৪ ভোট, , এ.এস.এম. খয়রুল আক্তার চৌধুরী ১০৯ এবং মোঃ ফখর উদ্দিন ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, বিএনপি-জামাত পন্থী প্যানেল থেকে মো. ইউনুস আলী ১২৩ ভোট, আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার ১১৯ ভোট এবং আহমদ মাহবুব ফেরদৌসী ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬