১৮ পেরিয়ে ১৯ এ শাবিপ্রবি’র ‘কিন’

৩০ জানুয়ারি ২০২১, ১১:৪৯ PM
টিশার্ট উন্মোচন

টিশার্ট উন্মোচন © টিডিসি ফটো

সফলতার সাথে দীর্ঘ ১৮টি বছর অতিক্রম করে ৩০ জানুয়ারি ১৯ এ পা রেখেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’। এ উপলক্ষে ২ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে তারা।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ২ দিনব্যাপী এ আয়োজনের আহ্বায়ক বিধায়ক শর্মা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রথম দিনের কর্মসূচিতে শনিবার (৩০ জানুয়ারি) সকাল দশটায় কেক কাটা ও টিশার্ট উন্মোচন করা হয়েছে।

এ সময় সংগঠনটির উপদেষ্টা বায়োকেমেস্ট্রি (বিএমবি) বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল শোয়েব, ইংরেজী বিভাগের প্রধান অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রয়, প্রভাষক তানভীর হোসাইন এবং সংগঠনটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাবেক-বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।পরবর্তীতে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে কিন স্কুলের শিক্ষার্থীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এছাড়াও ২য় দিনের কর্মসূচিতে আগামীকাল (৩১ জানুয়ারি) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এবং রাত আটটায় ‘মানবতার বিজয়ে আঠারো বছর’ শিরোনামে ফেসবুক লাইভের আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই আত্মিক দায়বদ্ধতা থেকে সুবিধাবঞ্চিত, অসহায়, দরীদ্র শিশু-কিশোরদের শিক্ষা কার্যক্রম প্রদান, অসুস্থদের জন্য রক্ত সংগ্রহ, সামাজিক সচেতনতা,চ্যারিটি প্রোগ্রাম এবং শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণসহ বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছে ‘কিন’।

ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬