শাবিপ্রবি স্পোর্টস সাস্ট এর নতুন নেতৃত্বে তাহসিন-সাফায়েত

৩০ জানুয়ারি ২০২১, ১১:২৮ PM
সভাপতি সম্পাদক

সভাপতি সম্পাদক © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ক্রীড়া বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্টের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. তাহসিন রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাফায়েত জামিল সৌরভ মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এক ভার্চুয়ালি আয়োজিত এক সাধারণ সভায় সংগঠনটির ১৫তম কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক আল ইমরান জাকারিয়ার সঞ্চালনায় নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী সভাপতি জিল্লুর রহমান দিদার।

এসময় অন্যান্যদের মধ্যে ১৫ তম কমিটির সকল সদস্য, ১৪ তম কমিটির সভাপতি নাহিদুল ইসলাম নাইম, সাধারণ সম্পাদক তৌফিক আল রাশিদ, ১৩তম কমিটির সহ সভাপতি মেহেদী হাসান শনম ও ৪র্থ কার্যনির্বাহী কমিটির সভাপতি দেওয়ান তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি রেজাউল হক সিজার, সহসভাপতি মোঃ গোলাম কিবরিয়া মুবিন, এস এম নকীবউদ্দিন খান, মেসকাত হোসেন অনিক, মোঃ কামরুল ইসলাম আকাশ, মোঃ হৃদয় তালুকদার, যুগ্ম-সম্পাদক প্রিতুল রয়, মোঃ মশিউর রহমান তুষার, সহ সাধারণ সম্পাদক শাহাদত হোসেইন (সোশিওলজি), আইরিন তাজরিন ইতি, ডিরেক্টর অব স্পোর্টস সাস্ট স্কুল সঞ্জয় সাহা, এসিস্ট্যান্ট ডিরেক্টর অফ স্পোর্টস সাস্ট স্কুল সৈকত হাসান, কবিতা আক্তার।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে সাংগঠনিক সম্পাদক রেজাউনুর রশিদ শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক শাইখ হাসান দিপ্ত, জুনুন সালেক, রাজিব হাসান, কোষাধ্যক্ষ সিহাব হোসেইন, সহকারি কোষাধ্যক্ষ মোঃ সাজিদুল হক, মোঃ আলামিন হোসেইন, মোঃ আবু তালহা সাকিব, প্রত্যয় নন্দি, প্রকাশনা সম্পাদক সিয়াম সাজিদ, সহ-প্রকাশনা সম্পাদক সাদমান সাকিব, ইয়ামিন বিন সারোয়ার নীড়, মানস রয়, মোবাশশির হাসান, আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক তৌফিক এলাহী অয়ন, সহ-প্রচার সম্পাদক নাজমুল হুদা স্বাধীন, সায়েম পারভেজ শাওন, মোঃ আলমগীর হোসেইন, মোঃ ওয়াকিল হাসান, দপ্তর সম্পাদক খালিদ সাইফুল্লাহ রায়হান, সহ-দপ্তর সম্পাদক গোলাম শাহরিয়ার রাব্বি, মোঃ তরিকুল ইসলাম লিয়ন, মোঃ আলী আজগর, আনোয়ার হোসাইন, মোঃ ইউসুফ মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, ‘জীবন গঠনের জন্য প্রতিযোগিতা’ এ স্লোগানকে সামনে রেখে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে যাচ্ছে সংগঠনটি।

এলপিজি সিলিন্ডারের দাম বাড়াল সরকার
  • ০২ আগস্ট ২০২৬
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর
  • ০২ আগস্ট ২০২৬
বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক …
  • ০২ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প…
  • ০২ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর
  • ০২ আগস্ট ২০২৬