খুবি শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

২২ জানুয়ারি ২০২১, ০৫:২৫ PM
খুবি শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

খুবি শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দুই শিক্ষার্থীকে বহিষ্কার এবং তিন শিক্ষককে অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরারা।

আজ শুক্রবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল মিলন বলেন, শিক্ষার্থীদের নায্য আন্দোলনে জড়িত থাকার অপরাধে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে আসা শিক্ষকদের বরখাস্ত করার অপচেষ্টা চালাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নাজমুল মিলন বলেন, আমরা খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ন্যাক্কারজনক, স্বৈরাচারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের স্বপদে বহাল ও শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একইসাথে, সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাসেল হোসেন বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে দেখতে পাবো বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা এবং জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত না করে অর্থ ও বানিজ্যের কেন্দ্রে পরিণত করা হচ্ছে। এছাড়া ইতোপূর্বে অনেকেই দাবি করতো ছাত্র রাজনীতি না থাকলে বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে।

রাসেল বলেন, কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা থেকে আমরা দেখছি এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক। বরং ছাত্র রাজনীতি না থাকায় যৌক্তিক দাবি করার পরও শিক্ষার্থীদের বহিষ্কার হতে হচ্ছে। তাই আমরা অবিলম্বে ২ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যহারসহ শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, দুই শিক্ষকের সঙ্গে অসদাচরণ ও তদন্তে অসহযোগিতার অভিযোগে সম্প্রতি দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানোসহ আন্দোলনের সময় প্রশাসনের সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গত ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট মিটিংয়ে ৩ শিক্ষককেও অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর
  • ০২ আগস্ট ২০২৬
বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক …
  • ০২ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প…
  • ০২ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির কোন ইউনিটে ভর্তি পরীক্ষা কবে, আবেদনের যোগ্যতা কী— দেখ…
  • ০২ আগস্ট ২০২৬