হঠাৎ শ্বাসকষ্ট, না ফেরার দেশে ইবি ছাত্র তরিকুল

২০ অক্টোবর ২০২৬, ০৮:২৯ PM
তরিকুল ইসলাম

তরিকুল ইসলাম © সংগৃহীত

হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে বিভাগ ও ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও বিভাগ সূত্রে জানা যায়, তরিকুল দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। মাঝে গত কুরবানী ঈদের সময় একবার তার প্যানিক অ্যাটাকের কারণে তিনদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও আজকে আবারও তার একই সমস্যা দেখা দেয়। বন্ধুবান্ধবরা তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলেও তরিকুল কে আর বাঁচানো যায়নি।

আরও পড়ুন: বদলির ফল প্রকাশে আল্টিমেটাম শিক্ষকদের, যা বলছে মন্ত্রণালয়

জার্নালিজম বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, ‘আমার বিভাগের প্রথম ব্যাচের ছাত্র তরিকুল ইসলাম আজ শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করেছে। তরিকুলকে একজন সৃজনশীল এবং বাস্তবজ্ঞান সম্পন্ন মানুষ হিসেবেই দেখে এসেছিলাম। মাত্রই অনার্স শেষ করা তরিকুলের এমন জীবনাবসান কোনোভাবেই কল্পনাযোগ্য না। সৃষ্টিকর্তার নিকট তার পারলৌকিক শান্তির জন্য প্রার্থনা করি।’

২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড
  • ২০ অক্টোবর ২০২৬
এইচএসসি পরীক্ষার ফল দেখবেন যে ৩ উপায়ে
  • ২০ অক্টোবর ২০২৬
যে ভুলে বাতিল হবে এনআইডির আবেদন
  • ২০ অক্টোবর ২০২৬
সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে: আজিজী
  • ২০ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে ইজিবাইক উল্টে প্রাণ গেল শিশুর
  • ২০ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ২০ অক্টোবর ২০২৬