তালা ভেঙে শাবিপ্রবি ছাত্রীর কক্ষে ঢোকার চেষ্টা, গ্রেফতার ১

২১ জানুয়ারি ২০২১, ০৪:৫৮ PM
সাজ্জাদ হোসেন মঞ্জু

সাজ্জাদ হোসেন মঞ্জু © সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীর রুমের তালা ভেঙে ঢুকে তাকে শ্লীলতাহীর অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে শাবিপ্রেবির মূল ফটকের সামনের একটি মেসে এই ঘটনা ঘটে।

আটক যুবকের নাম সাজ্জাদ হোসেন মঞ্জু। তার বাড়ি নগরীর কালীবাড়ি এলাকায়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বাড়িতে অনুপ্রবেশের ধারায় মামলা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টায় ইনায়া মেনশনের চতুর্থ তলার ফ্ল্যাটের মূল গেটের দরজা ভেঙে করিডোরে প্রবেশ করেন সাজ্জাদ। এ সময় দুইটি ফ্ল্যাটের তালা ভাঙার চেষ্টা করেন তিনি। তালা ভাঙার চেষ্টাকালে ফ্ল্যাটে থাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বাইরে বেড়িয়ে আসে। এ সময় ওই ছাত্রীকে দেখে সাজ্জাদ তাকে হুমকি দেওয়াসহ শ্লীলতাহানীর চেষ্টা করে।

এ ঘটনায় ওই মেসের ছাত্রীরা নিচে নেমে চিৎকার দিলে স্থানীয়রা মেসের সামনে জড়ো হয়। পরে সাজ্জাদকে আটক করে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, সম্মান চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা নেওয়ায় ক্যাম্পাসের পাশে মেসে উঠেছে শিক্ষার্থীরা। বর্তমানে ওই ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের একজন গার্ড মোতায়েন করা হয়েছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মালিকপক্ষ কেউ মামলা করতে রাজি হননি। পুলিশ এ বিষয়ে মামলা করে গৃহে অনুপ্রবেশের ধারায় ওই যুবককে কোর্টে চালান করা হয়েছে।

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, এখনো নিখোঁজ ৪১
  • ০২ আগস্ট ২০২৬
‘কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে জুলাই আন্দোলনের একক দাবিদার …
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষকরা বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন কবে, জানাল টেলিটক
  • ০২ আগস্ট ২০২৬
মজুত থাকা সত্ত্বেও র‌্যাবিস ভ্যাকসিন বাইরে কিনতে হলো রোগীকে…
  • ০২ আগস্ট ২০২৬
চার বছরে ২ কোটি ১ লাখ টাকা পেয়েছেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী
  • ০২ আগস্ট ২০২৬
বিকেএসপিতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে ক্রীড়া মন্ত্…
  • ০২ আগস্ট ২০২৬