নোবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে রহিম-পাঠান

২০ জানুয়ারি ২০২১, ০৬:৫০ PM
নব্ নির্বাচিত নোবিপ্রবি সাংবাদিক সমতির সভাপতি ও সাধারণ সম্পাদক

নব্ নির্বাচিত নোবিপ্রবি সাংবাদিক সমতির সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মাইনুদ্দিন পাঠান নির্বাচিত হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) দুপুর ১ টা ৩০ মিনিটে নোবিপ্রবি হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের ৫ম তলায় প্রধান নির্বাচন কমিশনার ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর উপস্থিত ভোটার ও প্রার্থীদের সম্মুখে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ও ব্যবসা প্রশাসন বিভাগের ড. আব্দুল কাইয়ুম মাসুদ।

এর আগে অডিটোরিয়াম ভবনের ৫০১ নং কক্ষে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের ৩য় কার্যকরী পরিষদ নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক দেশ রুপান্তরের প্রতিনিধি হিমেল শাহরিয়ার এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ভোরের ডাকের প্রতিনিধি রিপন চন্দ্র শীল নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যান্যদের মধ্যে রয়েছেন দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আব্দুল কবীর ফারহান (দ্যা ডেইলি ক্যাম্পাস), কোষাধ্যক্ষ পদে এস জে আরাফাত (মানবজমিন), পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পদে হাসিব আল আমিন এবং কার্যকরী সদস্য-১ নুমান রাশেদ (বাংলাদেশ টুডে) ও কার্যকরী সদস্য-২ সাবিহা তাসমীম (ডেইলি আওয়ার টাইম)।

নির্বাচনের ফলাফল ঘোষণার পরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন পর্যায় এবং বিভিন্ন সংগঠন নব নির্বাচিত এই কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, নব নির্বাচিত এই কমিটি ২১ জানুয়ারী থেকে আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১ নভেম্বর পর…
  • ২০ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড
  • ২০ অক্টোবর ২০২৬
এইচএসসি পরীক্ষার ফল দেখবেন যে ৩ উপায়ে
  • ২০ অক্টোবর ২০২৬
যে ভুলে বাতিল হবে এনআইডির আবেদন
  • ২০ অক্টোবর ২০২৬