পাবিপ্রবিকে ১শ কোটি টাকা ঋণ দেবে জনতা ব্যাংক

২০ জানুয়ারি ২০২১, ১২:৩০ PM

© ফাইল ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এবং জনতা ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার মধ্যে ১শ কোটি টাকার কর্পোরেট গৃহঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পনের বছর মেয়াদী এই গৃহঋণ চুক্তিটি উপাচার্যের দফতরে অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ার খসরু পারভেজ। জনতা ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন,ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার,অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার আব্দুল হামিদ ও নজরুল ইসলাম।

পাবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রক্ষ্ম এবং অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শাহান শাহ। ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বকুল।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিজন কুমার ভ্রহ্ম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গৃহঋণের ‍চুক্তির বিষয়ে আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত ঋণ বন্টন প্রক্রিয়া সম্পর্কে আমাদের কিছু জানানো হয়নি। এটা পরবর্তীতে কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ বিষয়ে আরও জানার জন্য তিনি জনতা ব্যাংকের সঙ্গে যোগাযোদের পরামর্শ দিয়েছেন।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর
  • ০২ আগস্ট ২০২৬
বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক …
  • ০২ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প…
  • ০২ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির কোন ইউনিটে ভর্তি পরীক্ষা কবে, আবেদনের যোগ্যতা কী— দেখ…
  • ০২ আগস্ট ২০২৬