বিশ্ববিদ্যালয়ের সামনেই নেই গতিরোধক, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রী

১৯ জানুয়ারি ২০২১, ০৮:২৮ AM
যবিপ্রবি

যবিপ্রবি © লোগো

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের পঞ্চম বর্ষ প্রথম সেমিস্টারের ছাত্রী রোকাসানা জামান ঐশী। সোমবার (১৮ জানুয়ারি) ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে যশোরের চৌগাছা থেকে শহরমুখী মোটরসাইকেলের সাথে বাসের মুখোমুখী ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ওই ছাত্রী। এছাড়া আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারীও।

দুর্ঘটনায় আহত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঐশী দাঁতে গুরুতর ব্যথা পেয়েছেন এবং মোটরসাইকেল আরোহী মেয়েটি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের এম আর খান মেডিকেল সেন্টারে নিয়ে যাওয় হয়। মেডিকেল সেন্টারে নিয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফার্মেসি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী রোকসানা জামান ঐশী সড়ক পার হয়ে ক্যাম্পাসে ঢুকছিলেন। তখন একপাশে যশোর-চৌগাছা রুটের এটি বাস যাত্রী তুলছিলো ও শহর থেকে চৌগাছার দিকে একটি এম্বুলেন্স যাচ্ছিলো।

এ সময় বিপরীত দিক থেকে যশোর শহরমুখী মোটরসাইকেলের চালক এম্বুলেন্স ও বাসকে সামাল দিতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান ও ঐশীর মোটরসাইকেলের সাথে মুখোমুখি ধাক্কায় দাতসহ মুখে প্রচন্ড আঘাত পান। চালকসহ মোটরসাইকেলে থাকা নারী পড়ে যাওয়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে যান।

এর আগেও বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে কয়েকবার এরকম দুর্ঘটনা ঘটেছে। গত বছরের জানুয়ারিতে একটা দুর্ঘটনা ঘটার পর পরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। পরের দিনে যশোর শহরস্থ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের সামনে বিশাল মানববন্ধন এবং ক্যাম্পাসের সম্মুখের যশোর-চৌগাছা সড়কে গতিরোধক নির্মাণ, কংক্রিটের ফুটপাত নির্মাণসহ বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের মানববন্ধনের চাপে পড়ে সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে ক্যাম্পাসের সম্মুখে গতিরোধক নির্মাণ করে দেয়।

তবে কয়েকমাস পরে সড়ক পুনর্নির্মাণের সময়ে সেই গতিরোধক তুলে ফেলা হয় এবং এখন পর্যন্ত এই অবস্থায় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, অতিসত্বর ক্যাম্পাসের সম্মুখে গতিরোধক নির্মাণ সহ ফুটপাত এর ব্যবস্থা গ্রহণ করা যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর
  • ০২ আগস্ট ২০২৬
বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক …
  • ০২ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প…
  • ০২ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির কোন ইউনিটে ভর্তি পরীক্ষা কবে, আবেদনের যোগ্যতা কী— দেখ…
  • ০২ আগস্ট ২০২৬