মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা

১৮ জানুয়ারি ২০২১, ০২:৩৮ PM

© টিডিসি ফটো

শিক্ষা ও প্রকাশনায় কৃতিত্ব রাখায় মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সহকারী রেজিস্ট্রার ফারজানা ইসলাম। মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের পক্ষ থেকে এ বছর তাকে বিশেষ এই সম্মাননা দেয়া হয়েছে।

রবিবার (১৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ শিশু কল্যান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। ‘দ্যা বাংলাদেশ লেবার অ্যাক্ট, ২০০৬’ ও ‘দ্যা কোম্পানিস অ্যাক্ট, ১৯৯৪’ নামক বই দুইটির উপর ভিত্তি করে এ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ প্রেস ইনিস্টিউটের চেয়ারম্যান আবেদ খান। বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক আলী ইমাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান গোলাম কাদের।

এ বিষয়ে সহকারী রেজিস্ট্রার ফারজানা ইসলাম বলেন, প্রতিটি সম্মাননা ই আনন্দের তবে বাংলাদেশের একজন মহীয়সী নারীর নামের এই অ্যাওয়ার্ড পাওয়াটা একটু বেশি আনন্দের বলে মনে করি। যারা আমাকে এই সম্মাননা প্রদানের জন্য নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, সমাজসেবা, শিক্ষা, চিকিৎসা, কথাসাহিত্য ও গবেষণা, মুক্তিযুদ্ধ, ব্যাংকিং ও বাণিজ্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা রিসার্চ কাউন্সিল কতৃক প্রতিবছর এ সম্মাননা প্রদান করা হয়।

ইরান যুদ্ধের শুরুতে আরব আমিরাতকে ‘আয়রন ডোম’ সরবরাহ করেছিল …
  • ২৭ এপ্রিল ২০২৬
গুলিতে প্রাণ গেল যুবদলকর্মীর, ৪৩ ঘণ্টার ব্যবধানে একই স্থানে…
  • ২৭ এপ্রিল ২০২৬
আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন…
  • ২৭ এপ্রিল ২০২৬
শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার
  • ২৭ এপ্রিল ২০২৬
বৃষ্টির পর ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
  • ২৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের মরদেহ উদ্ধারের স্থানেই মিলল খণ্ডিত দেহ…
  • ২৭ এপ্রিল ২০২৬