বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাবিপ্রবির ১৩৯ জন শিক্ষার্থী

১৩ জানুয়ারি ২০২১, ০৮:৫৬ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০২০-২১ অর্থবছরের জন্য মনোনীত হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৩৯ জন শিক্ষার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাবিপ্রবির ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৩৯ জন শিক্ষার্থী এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১০০ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভৌতবিজ্ঞান, খাদ্য ও কৃষি বিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে মোট ৩২৪৯ জনকে ফেলোশিপের জন্য মনোনীত করা হয়েছে।

হাবিপ্রবি থেকে ফেলোশিপে জন্য মনোনীত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম।

তিনি বলেন, আমি শুরু থেকেই এ বিশ্ববিদ্যালয়কে গবেষণাসহ সকল ক্ষেত্রে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। এর প্রেক্ষিতে বেশ কিছু কাজ দৃশ্যমান হয়েছে আর কিছু কাজ চলমান রয়েছে। আশা করি সব কিছু সময়ের সাথে সাথে দৃশ্যমান হবে। আমাগীতে হাবিপ্রবি থেকে আরো বেশি সংখ্যক শিক্ষার্থী গবেষণার জন্য এ বৃত্তি পাবে সেই প্রত্যাশা করি।

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, এখনো নিখোঁজ ৪১
  • ০২ আগস্ট ২০২৬
‘কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে জুলাই আন্দোলনের একক দাবিদার …
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষকরা বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন কবে, জানাল টেলিটক
  • ০২ আগস্ট ২০২৬
মজুত থাকা সত্ত্বেও র‌্যাবিস ভ্যাকসিন বাইরে কিনতে হলো রোগীকে…
  • ০২ আগস্ট ২০২৬
চার বছরে ২ কোটি ১ লাখ টাকা পেয়েছেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী
  • ০২ আগস্ট ২০২৬
বিকেএসপিতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে ক্রীড়া মন্ত্…
  • ০২ আগস্ট ২০২৬