বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন বশেমুরবিপ্রবির ১৮ শিক্ষার্থী

১১ জানুয়ারি ২০২১, ০৮:০৪ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ১৮ শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। রবিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উপসচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২০-২১ অর্থবছরে ফেলোশিপ প্রাপ্ত এসকল শিক্ষার্থীদের মধ্যে ৯ জন জীব ও চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে এবং ৯ জন ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ফেলোশিপ পেয়েছেন। ফেলোশিপপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী গবেষণা সহায়তা হিসেবে ৫৪ হাজার টাকা পাবেন।

এই দুই ক্যাটাগরিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ফার্মেসি বিভাগের ১০ জন, এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ জন এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩ জন শিক্ষার্থী রয়েছেন।

প্রসঙ্গত, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা কার্যে সহায়তার জন্য ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান করা হচ্ছে। চলতি অর্থবছরে মোট ৭৩৬ জনকে এ ফেলোশিপ প্রদান করা হয়েছে।

কাতারে ফের হামলা হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়া …
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, সহকারী নির্বাচক ন…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ যাত্রায় সড়কে-নৌপথে মৃত্যুর মিছিল
  • ১৯ মার্চ ২০২৬
`আগে ঈদের মাঠে যাওয়াও ছিল এক ধরনের নির্মল আনন্দ'
  • ১৯ মার্চ ২০২৬
দেড় বছরে দুজন ভাই পেয়েছি, দুই প্রোভিসিকে রাবির সাবেক ভিসি
  • ১৯ মার্চ ২০২৬
দুই টাকায় ৫০০ পরিবারকে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের ঈদ উপহার
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence