চুয়েট পরিদর্শনে আসছেন তুরস্কের রাষ্ট্রদূত

০৭ জানুয়ারি ২০২১, ১১:০৩ AM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পরিদর্শনে আসবেন তুরস্ক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। আগামী ১০ জানুয়ারি (রবিবার) বিকাল ৩.৩০টা থেকে ৪.৩০টা পর্যন্ত এক ঘণ্টা চুয়েট ক্যাম্পাসে তার অবস্থান করার কথা রয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়েছে, পরিদর্শনকালে তুরস্কের রাষ্ট্রদূত চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এ সময় চট্টগ্রামস্থ তুরস্কের অনারারি কনসুল জেনারেল সালাহউদ্দিন কাসেম খান উপস্থিত থাকবেন।

এছাড়া চুয়েটের বিভিন্ন ল্যাবরেটরি-যন্ত্রপাতি সুবিধা ও নান্দনিক অবকাঠামোসমূহ পরিদর্শনসহ দুই দেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বর্তমান অবস্থা ও অগ্রগতি এবং কারিগরি শিক্ষায় দ্বি-পাক্ষিক মতবিনিময়ের পাশাপাশি চুয়েটের সম্মানিত ডীন, পরিচালক ও বিভাগীয় প্রধানগণের সাথেও তিনি মতবিনিময় করার আগ্রহ প্রকাশ করেছেন।

যত দিন জামায়াত থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার
  • ০২ আগস্ট ২০২৬
বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃ…
  • ০২ আগস্ট ২০২৬
বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে
  • ০২ আগস্ট ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ডুবল বাস, আহত ৩০
  • ০২ আগস্ট ২০২৬
নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬