হল বন্ধ রেখেই ১৭ জানুয়ারি থেকে শাবিপ্রবির চূড়ান্ত পরীক্ষা

১৭ ডিসেম্বর ২০২০, ০৩:২৯ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আবাসিক হল বন্ধ রেখেই আগামী ১৭ জানুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে এক জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

কাউন্সিল সভায় উপস্থিত একাধিক শিক্ষক জানান, শাবিপ্রবির সবগুলো বিভাগকে ১৭ জানুয়ারি থেকে পরীক্ষা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। প্রথম ধাপে মাস্টার্স শেষ বর্ষের ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে। পরবর্তীতে ক্রমান্বয়ে অন্যান্য বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে। এছাড়া ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা ও ২ ঘণ্টার পরীক্ষাগুলোকে এক ঘণ্টার মধ্যে নেয়ার জন্য বলা হয়েছে।

অন্যদিকে পরীক্ষার সময়গুলোতে আবাসিক হলগুলো বন্ধ থাকবে। তবে মেয়েদের ক্ষেত্রে যারা আবাসন ম্যানেজ করতে পারবেন না, তাদের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, করোনার কারণে এমনিতেই শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। আমরা চাইনা যে আমাদের ছাত্র-ছাত্রীদের আর ক্ষতি হোক। সেজন্য পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পরীক্ষার সময় আবাসিক হল বন্ধ থাকবে।

ট্রুম্যান থেকে ডোনাল্ড ট্রাম্প: যেভাবে ইসরায়েল লবির কাছে ‘…
  • ০২ আগস্ট ২০২৬
ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬