অনলাইন ব্যাংক পেমেন্ট পদ্ধতি চালু করলো শাবিপ্রবি

১৬ ডিসেম্বর ২০২০, ০৬:৪৫ PM

© ফাইল ফটো

ব্যাংক লেনদেনকে সহজতর করতে ‘সাস্ট ই-পেমেন্ট’ পদ্ধতির চালু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এর মাধ্যমে ঘরে বসে যেকোনো সময় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল ধরনের ফি অনলাইনে প্রদান করতে পারবে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এই অনলাইন পেমেন্ট সেবার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. এস.এম সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মুমিন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী, কম্পিউটার এন্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, হিসাব পরিচালক আ.ন.ম. জয়নাল আবেদিন এবং প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রয়োজন সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশন। ছাত্র-ছাত্রীদের সরাসরি ব্যাংকে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি প্রদানে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়। সকল ধরনের ঝামেলা এড়াতে ‘সাস্ট ই-পেমেন্ট’ সিস্টেম চালু করা হলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং শাবিপ্রবি হবে ‘রোল মডেল অব ডিজিটাল ইউনিভার্সিটিজ’।

ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬