মৌলবাদী গোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: বিডিইউ উপাচার্য

১৬ ডিসেম্বর ২০২০, ০৪:৫৮ PM

© টিডিসি ফটো

মহান বিজয় দিবসে আজ বুধবার (১৬ ডিসেম্বর) ধানমণ্ডির ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতি ও সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদরে প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, সহকারী অধ্যাপক মোঃ আশরাফুজ্জামান, প্রোগ্রামার অনিত কুমার রায়সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ১৯৭১ সালে যে সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলো সেই সাম্প্রদায়িক অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতা তাই প্রমাণ করে। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ তাই বঙ্গবন্ধুর বিরোধিতা মানে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের বিরোধিতা।

উপাচার্য বলেন, এই সাম্প্রদায়িক অপশক্তি, মৌলবাদী গোষ্ঠীকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে এবং তাদের সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।

ট্রুম্যান থেকে ডোনাল্ড ট্রাম্প: যেভাবে ইসরায়েল লবির কাছে ‘…
  • ০২ আগস্ট ২০২৬
ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬