চুয়েট সাংবাদিক সমিতি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

১৫ ডিসেম্বর ২০২০, ১১:৩৮ AM
চুয়েট সাংবাদিক সমিতি

চুয়েট সাংবাদিক সমিতি © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংবাদিকদের সংগঠন ‘চুয়েট সাংবাদিক সমিতি’ প্রতিষ্ঠার ১৪তম বছরে পর্দাপণ করতে যাচ্ছে। আগামীকাল বুধবার ১৬ই ডিসেম্বর সমিতি’র প্রতিষ্ঠা বার্ষিকী। ২০০৬ সালের এই দিনে চুয়েট সাংবাদিক সমিতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছর ১৬ ডিসেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় চুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শুভাকাঙ্ক্ষী শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির নেতারা উপস্থিত থাকেন। শোভাযাত্রাটি চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

তবে এ বছর করোনা মহামারীর কারণে প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন কোনো কিছুই হবে না বলে জানা গেছে। অনলাইনে এক সেমিনারের মাধ্যমে উদযাপন করা হবে সমিতির জন্মদিন।

প্রসঙ্গত, প্রকৌশলবিদ্যার ব্যস্ত সময়সূচির মধ্যেও বস্তুনিষ্ঠ সংবাদচর্চা ধরে রাখতে নিরলস কাজ করে যাচ্ছে চুয়েট সাংবাদিক সমিতি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক দিক এবং বিশ্ববিদ্যালয়ের প্রচার-প্রসার এবং দেশের অভ্যন্তরীণসহ বহির্বিশ্বে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরাই সাংবাদিক সমিতি মূল লক্ষ।

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন…
  • ০২ আগস্ট ২০২৬
এনএসইউতে এমএসএমই খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ছয় দিনের বি…
  • ০২ আগস্ট ২০২৬