শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিডিইউ উপাচার্যের শ্রদ্ধা

১৪ ডিসেম্বর ২০২০, ০৮:১৭ PM

© টিডিসি ফটো

শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষে একাত্তরের ডিসেম্বরে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এ দেশীয় দোসর জামায়াত, আলবদর ও রাজাকারদের হাতে নিহত শহীদ বুদ্ধিজীবীদের প্রতি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে উপাচার্য পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসর জামায়াত, আলবদর ও রাজাকারদের হাতে নারকীয় এই হত্যাযজ্ঞের শিকার জাতির সূর্য সন্তানদের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রোর (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, সহকারী অধ্যাপক মোঃ আশরাফুজ্জামান, প্রোগ্রামার অনিত কুমার রায়সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, পাকিস্তানি ঘাতক বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা ১৯৭১ সালে নিশ্চিত পরাজয় জেনে এদেশকে মেধাশূন্য করে পিছিয়ে দিতে দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিলো।

উপাচার্য বুদ্ধিজীবীদের হারানোর বেদনাকে শক্তিতে পরিণত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ “ডিজিটাল বাংলাদেশ” বিনির্মাণে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য তরুণ প্রজন্মকে আহ্বান জানান। এসময় উপাচার্য শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন…
  • ০২ আগস্ট ২০২৬
এনএসইউতে এমএসএমই খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ছয় দিনের বি…
  • ০২ আগস্ট ২০২৬