বশেমুরবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর ২০২০, ০৫:৩৩ PM

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ পালিত হয়েছে।

দিবস পালন উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডমিক ভবনে আলোচনা সভা, শহীদ স্মৃতিস্তম্ভ ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভার মূল প্রবন্ধ “চেতনায় দীপ্ত শহীদ বুদ্ধিজীবী দিবস” উপস্থাপন করেন প্রক্টর ড. মো. রাজিউর রহমান।

এছাড়া আলোচনা সভায় জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম এ ছাত্তার, আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়া, সামাজিক অনুষদের ডিন প্রফেসর রফিকুন্নেসা আলী, মানবিক অনুষদের ডিন আশিকুজ্জামান ভুঁইয়া, রেজিস্ট্রার মো. আব্দুর রউফ, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান, অফিসার্স এসোসিয়শনের সভাপতি মো. নজরুল ইসলাম হিরা প্রমুখ তাদের বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় বক্তারা বাংলাদশ প্রতিষ্ঠায় শহিদ বুদ্ধিজীবীদর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুব তাঁর বক্তব্যে সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার সোনার বাংলা গড়ার আহবান জানান। একইসঙ্গে সকল শহীদের আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুবের নেতৃত্বে উপজলা চত্বর জয়বাংলা পুকুর পাড়ে শহিদ স্মতিস্তম্ভে এবং সকাল ১০.৩০টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়া শহিদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন…
  • ০২ আগস্ট ২০২৬
এনএসইউতে এমএসএমই খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ছয় দিনের বি…
  • ০২ আগস্ট ২০২৬