বঙ্গবন্ধুকে নিয়ে যেকোনো ধরনের অবমাননা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: ডুয়েট ভিসি

১৩ ডিসেম্বর ২০২০, ০৪:৩১ PM

© টিডিসি ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর যেকোনো ধরনের অবমাননা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

তিনি বলেন, আজকের এই বাংলাদেশে আমরা প্রত্যেকে যে সম্মানজনক অবস্থানে আসতে পেরেছি তা বঙ্গবন্ধুর ত্যাগের কারণে। মুক্তিযুদ্ধে যেসব কুলাঙ্গাররা বিরোধিতা করেছে তারাই বিভিন্ন সময় বাংলাদেশের উপর আক্রমণের চেষ্টা করছে। তিনি এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান।

কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ডুয়েট শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী সমিতির যৌথ উদ্যোগে আজ রবিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে উপাচার্য এ কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান আরও বলেন, জাতির পিতার উপর আক্রমণ মানে বাংলাদেশের উপর আক্রমণ। তিনি সরকারের প্রতি অনুরোধ করে বলেন যে, এই ন্যাক্কারজনক ঘটনায় দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ডুয়েট পরিবারের এ ধরনের মানববন্ধন আয়োজন এবং সকলের অংশগ্রহণের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ডুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কামাল হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শামসুদ্দিন, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর মোর্শেদ। বক্তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানালেন …
  • ২১ অক্টোবর ২০২৬
ইন্টারনেট বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে যাবে মেসেজ, হোয়াটসঅ্য…
  • ২১ অক্টোবর ২০২৬
৩৪ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার বিস্তার হলেও কর্মস…
  • ২১ অক্টোবর ২০২৬
অধিকার আদায়ে আবারও আন্দোলনে নামতে হবে—কী ইঙ্গিত করলেন আজিজী?
  • ২১ অক্টোবর ২০২৬
বার্সাকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিল পিএসজি
  • ২১ অক্টোবর ২০২৬
পানিতে মিশছে সহজে নষ্ট না হওয়া রাসায়নিক, শরীরের কী ক্ষতি হত…
  • ২১ অক্টোবর ২০২৬