বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন শাবির ১৬ শিক্ষক

১২ ডিসেম্বর ২০২০, ০৮:১৪ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাতে ২০২০-২১ অর্থবছরে বিশেষ গবেষণা অনুদানের জন্য মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ১৬ জন শিক্ষক। সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ সচিব ড. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৫৭৯টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকায় তাদের নাম উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট এক হাজার ১৫৮ জন গবেষক জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, ইন্টার ডিসিপ্লিনারি, পদার্থবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং প্রকৌশল ও ফলিত বিজ্ঞান এই ছয় ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন।

তাদের মধ্যে শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগ থেকে অধ্যাপক ড. আবু ইউসুফ ও সহকারী অধ্যাপক মো. শাহাদাত হোসেন এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ থেকে অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, অধ্যাপক ড. আসিফ ইকবাল, সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক ও মো. সোলাইমান হোসেন মনোনীত হয়েছেন।

এছাড়াও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগ থেকে অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান ও সহকারী অধ্যাপক শাফায়েত আহমেদ এবং রসায়ন বিভাগ থেকে অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. আহমেদ জালাল ফরিদ উস সামাদ, অধ্যাপক ড. নূর উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, সহকারী অধ্যাপক মাসুম তালুকদার ও বেলাল আহমেদ মনোনীত হয়েছেন।

ট্যাগ: জাতীয়
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন…
  • ০২ আগস্ট ২০২৬
এনএসইউতে এমএসএমই খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ছয় দিনের বি…
  • ০২ আগস্ট ২০২৬