চুয়েট সাংবাদিক সমিতির নেতৃত্বে কামরুজ্জামান-মুয়াজ

১২ ডিসেম্বর ২০২০, ০৫:২৫ PM
সভাপতি মো. কামরুজ্জামান রাহাত ও সাধারণ সম্পাদক এস এম মুয়াজ হুসাইন

সভাপতি মো. কামরুজ্জামান রাহাত ও সাধারণ সম্পাদক এস এম মুয়াজ হুসাইন © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতির ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির কারণে এবার চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল জুমমিটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান রাহাত, আর সাধারণ সম্পাদক হয়েছেন এস এম মুয়াজ হুসাইন। সাংগঠনিক সম্পাদক সাঈদ চৌধুরী।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে জিওন আহমেদ, প্রচার সম্পাদক মোঃ গোলাম রাব্বানী শান্ত, কার্যনির্বাহী সদস্য হিসেবে নাজমুল হাসান ফাহাদ, তাসনিয়া মাসিয়াত উম্মে জয়নব, জেরিন সুলতানা শাওন নির্বাচিত হয়েছেন।

কমিটি ঘোষণাকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. রফিকুল আলম। আরও উপস্থিত ছিলেন চুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জিএম সাদিকুল ইসলাম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এটিএম শাহজাহান প্রমুখ।

এছাড়াও চুয়েট সাংবাদিক সমিতির প্রাক্তন সদস্যগণ বিশ্বের নানাপ্রান্ত থেকে এ মিটিংয়ে উপস্থিত ছিলেন।

নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান চুয়েট ভিসি। তিনি বলেন, আমাদের সাংবাদিকরা আগেও সত্যের পথে থেকেছে এবং সামনেও সর্বদা সত্যের পথে থেকে চুয়েটকে দেশ ও দশের কাছে তুলে ধরবে। আমি চাইবো সবসময় বস্তুনিষ্ঠ নিউজ প্রচার হোক এবং চুয়েট এগিয়ে যাক।

অনুভূতি প্রকাশ করে নবনির্বাচিত সভাপতি বলেন, বিদায়ী কমিটির সকল সদস্যদের জন্য শুভকামনা ও কৃতজ্ঞতা। তারা আমাদের উপর যে আস্থা রেখে আমাদের কে নির্বাচিত করেছেন। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামীতে সেই আস্থার প্রতিদান দিয়ে চুয়েটকে সামনের দিকে এগিয়ে নেয়া।

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন…
  • ০২ আগস্ট ২০২৬
এনএসইউতে এমএসএমই খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ছয় দিনের বি…
  • ০২ আগস্ট ২০২৬