জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে ডুয়েট ভিসির আহবান

১২ ডিসেম্বর ২০২০, ০৩:২০ PM

© টিডিসি ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উপলক্ষ্যে আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।

তিনি বলেন, করোনা মহামারীর মধ্যেও বর্তমান সরকার তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের সকল কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি আউটকাম বেইজ এডুকেশন ও নলেজ বেইজ সোসাইটি বিনির্মাণে ডুয়েটের সকলকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

বিশেষ করে তিনি সাইবার ক্রাইম রোধে ডুয়েটের শিক্ষকদের গবেষণা এবং দেশের উন্নয়নে অবদার রাখার প্রতি দৃষ্টি আরোপ করেন। তিনি বিজয়ের এই মাসে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবিসহ মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সেল (আইসিটি সেল) কর্তৃক আয়োজিত এ ওয়েবিনারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রস্তুতকৃত বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও উন্নয়নের বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

এ সময় আইসিটি সেলের চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী সরকারের ভিশন-মিশন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সঙ্গে তাল মিলিয়ে ডুয়েটের সকল কার্যক্রম কিভাবে ডিজিটালাইজড করা হচ্ছে তা উপস্থাপন করেন।

ওয়েবিনারটি সঞ্চালনা করেন আইসিটি সেলের সহকারী প্রোগ্রামার ইঞ্জিনিয়ার সোলাইমান আহমেদ। ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬