অধিভুক্ত কলেজের পরীক্ষা না হওয়ায় ফল প্রকাশে বিলম্ব

১০ ডিসেম্বর ২০২০, ০৮:১৯ PM
হাবিপ্রবির সিএসই অনুষদ

হাবিপ্রবির সিএসই অনুষদ © টিডিসি ফটো

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অধিভুক্ত কলেজ শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের লেভেল ৪ সেমিস্টার ১-এর কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ল্যাব পরীক্ষা না হওয়ায় হাবিপ্রবির সিএসই অনুষদেরও ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রক শাখার পরিচালক অধ্যাপক মো. মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

এদিকে হাবিপ্রবির সিএসসি অনুষদের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মো. ফাহাদ হোসাইন ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিলে অন্যান্য শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

সিএসসি অনুষদের ১৬ ব্যাচের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান মুন জানান, বুধবার (৯ নভেম্বর) আমরা চেয়ারম্যান, ডিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক শাখার পরিচালকের সাথে দেখা করে আমাদের রেজাল্টের আপডেট জানতে চেয়েছিলাম। সিএসই বিভাগের সম্মানিত চেয়ারম্যান বলেন- শহীদ আকবর আলী কলেজের রেজাল্ট ছাড়াই যেনো আমাদের রেজাল্ট দেওয়া হয়। চেয়ায়ম্যানের মতো সম্মানীত ডিন মহোদয় পরীক্ষা নিয়ন্ত্রক শাখার পরিচালককে বলেছে রেজাল্ট দিয়ে দিতে।

তিনি জানান, পরীক্ষা নিয়ন্ত্রক শাখার পরিচালক আমাদের জানিয়েছে হাবিপ্রবির অধিভুক্ত শহীদ আকবর আলী কলেজের সিএসসি অনুষদের ল্যাব পরীক্ষা এখনো হয়নি বিধায় আমাদের রেজাল্ট দেওয়া সম্ভব হচ্ছে না। আর যদি রেজাল্ট দিতে হয় তাহলে একাডেমিক কাউন্সিলের অনুমোদন লাগবে। অনুমোদন ছাড়া তারা রেজাল্ট দিতে পারবে না। এছাড়া নাকি কোন উপায় নেই।

পরীক্ষা নিয়ন্ত্রক শাখার পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু নিয়ম কানুন রয়েছে। হাবিপ্রবি যখন কলেজ ছিলো তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাথে হাবিপ্রবির রেজাল্ট দেয়া হতো।

তিনি বলেন, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহ এভাবেই পরিচালিত হয়। তবে যেহেতু করোনার মাঝেও শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে সেহেতু অধিভুক্ত কলেজকে বাদ দিয়ে রেজাল্ট দিতে চাইলে একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিতে হবে। তবে সব কিছু নির্ভর করছে ইউজিসির ১৩ তারিখে চূড়ান্ত সেমিস্টারের শিক্ষার্থীদের ব্যাপারে কি সিদ্ধান্ত আসে তার উপর।

স্নাতক শেষবর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষার ব্যাপারে কবে নাগাদ একাডেমিক কাউন্সিল হবে সে ব্যাপারে জানতে চেয়ে উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেন নি।

মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence