অনলাইনে সেমিস্টার পরীক্ষা নেবে চুয়েট

১০ ডিসেম্বর ২০২০, ০৮:০২ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনার কারণে আটকে থাকা স্নাতক শেষ বর্ষের (২০১৫-১৬) টার্ম ফাইনাল পরীক্ষা অনলাইনে গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি শিক্ষকদের সাথে প্রাথমিক আলোচনা শেষে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক উজ-জামান চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. ফারুক উজ-জামান চৌধুরী বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও বন্ধ নেই চাকরির বাজার। এতে করে যে সকল বিশ্ববিদ্যালয়ে শেষ বর্ষের শিক্ষার্থীরা শুধু ফাইনাল পরীক্ষা না হওয়ার কারণে এসব চাকরির আবেদনগুলোতে অংশগ্রহন করতে পারছে না, মূলত এই লক্ষেই চুয়েটের ১৫ ব্যাচের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত প্রাথমিকভাবে গৃহীত হয়েছে।

তবে অনলাইনে টার্ম ফাইনালের এসব পরীক্ষা কীভাবে নেওয়া হবে, সিলেবাস পরিবর্তন করা হবে কি না কিংবা পরীক্ষায় নম্বর বন্টন কোন পদ্ধতিতে হবে এ বিষয়ক সকল তথ্য পরবর্তীতে নোটিশ এবং বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের কারণে দেশের অভ্যন্তরীণ সকল কাজকর্ম চললেও বিগত নয় মাস যাবত বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতি অনুযায়ী শুরু করা হয়েছে অনলাইন পাঠদান।

মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence