ভালো শিক্ষক থেকে ভালো ছাত্র হয়: শাবিপ্রবি ভিসি

০৯ ডিসেম্বর ২০২০, ০৫:২৪ PM

© সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ভালো বীজ থেকে যেমন ভালো ফল হয়, তেমনি ভালো শিক্ষক থেকে ভালো ছাত্র হয়। তাই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা কোনো আপস করিনি।

আজ বুধবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে চার দিনব্যাপি জুনিয়র শিক্ষকদের নিয়ে ‘সায়েন্টিফিক রিপোর্ট রাইটিং’ বিষয়ক কর্মশালার শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের শিক্ষকদের আমরা এমনভাবে তৈরি করতে চাই যেন তাদের নিজস্ব স্বকীয়তা থাকে। অনেক ভালো কাজ হওয়ার পরেও র‌্যাংকিংয়ে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। তাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সবসময় আপডেট রাখতে হবে। কারণ ওয়েবসাইট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতিচ্ছবি।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

এছাড়া ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খান, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল মুনিম জোয়ার্দার, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. শামিম আহমেদ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন।

অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে বিএসআরএম গ্রুপ, আবেদ…
  • ২৭ এপ্রিল ২০২৬
নানাকে বানালেন বাবা, মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হওয়ার চেষ্টা
  • ২৭ এপ্রিল ২০২৬
সমস্যায় জর্জরিত পাবিপ্রবির গণতন্ত্র হল, ভোগান্তিতে শিক্ষার্…
  • ২৭ এপ্রিল ২০২৬
পাল্টাপাল্টি অবস্থানে শিক্ষার্থী-ছাত্রদল, থমথমে রুয়েট
  • ২৭ এপ্রিল ২০২৬
চোরাচালান মামলায় চীনা নাগরিকসহ তিন আসামি কারাগারে 
  • ২৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা বলছে মাউশি
  • ২৭ এপ্রিল ২০২৬