বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শাবিতে মানববন্ধন

০৮ ডিসেম্বর ২০২০, ০৭:২২ PM
মানববন্ধনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা

মানববন্ধনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা © টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যের মধ্যে অংশ নেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, মেডিক্যাল প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিস কুমার বণিক, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান খান, সহকারী রেজিস্ট্রার জামাল উদ্দিন, সেন্টার অব এক্সিলেন্সের কর্মকর্তা রাজেন্দ্র চন্দ্র দাস, আইকিউএসির কর্মকর্তা অশোক বর্মন অসীম, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান, সাধারণ সম্পাদক মেহেদী কবীর প্রমুখ ।

মানববন্ধন থেকে ভাস্কর্য ভাংচুরের ঘটনাকে ঘৃণ্যতম উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। সেই সাথে এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি ও বঙ্গবন্ধুর স্মৃতি সম্বলিত স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানান।

বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬