গবেষণায় ফুল ব্রাইট স্কলারশিপ পেলেন শাবি শিক্ষক

০৮ ডিসেম্বর ২০২০, ০৬:৩৮ PM
অধ্যাপক ড. শফিকুল ইসলাম

অধ্যাপক ড. শফিকুল ইসলাম © টিডিসি ফটো

গবেষণায় ফুল ব্রাইট স্কলারশিপে আমেরিকার ‘কলম্বিয়া ইউনিভার্সিটি’তে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

ভূ-অভ্যন্তরীণ পরিবর্তনের কারণে ভবিষ্যতে বাংলাদেশ ভূমিকম্পের সম্মুখীন হওয়ার সম্ভাবনা এবং ভূমিকম্প পরবর্তীকালে ক্ষয় ক্ষতির আশঙ্কা বিষয়ে গবেষণা করতে সাত মাসের জন্য সেখানে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, ‘ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম’ এর আওতায় বাংলাদেশের ৫ জন বিশ্ববিদ্যালয় অধ্যাপককে এবছর ফুলব্রাইট স্কলারশিপের জন্য নির্বাচন করা হয়েছে।

তিনি বলেন, বার্মিজ প্লেটের নিচে ভারতীয় প্লেটের তির্যক সাবডাকশন দ্বারা আরোপিত ভূমিকম্পের আশঙ্কা অবহিত করে বাংলাদেশে বিকৃতি পরিমাপ করার জন্য এ স্কলারশিপে আমাকে নির্বাচিত করা হয়েছে।

রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন…
  • ০২ আগস্ট ২০২৬