ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি হাবিপ্রবি ছাত্রলীগের

০৮ ডিসেম্বর ২০২০, ০৬:০৫ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ © টিডিসি ফটো

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শেখ রাসেল হল শাখার সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার পক্ষ থেকে ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। মুজিববর্ষের শুরু থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি ছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করার। ঐ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আস্বস্ত করেলেও এখন পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। আশা করি আওয়ামীমনা যে সকল শিক্ষক আছেন তারাও আমাদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করবেন।

শেখ রাসেলের সম্প্রসারণ হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধনেশ চন্দ্র পাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের জন্য বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনেক আগে আবেদন করলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তেমন কোনো ব্যবস্থা/উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি। তবে আমরা আশাবাদী বর্তমান করোনা পরিস্থিতি পার করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন হাবিপ্রবিতে বঙ্গবন্ধু ভাস্কর্য স্থাপনে ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশ সৃষ্টিতে যেই মানুষটি সারাজীবন এই দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছেন, যার নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও ইতিহাস রক্ষার জন্য হলেও এই ক্যাম্পাসে একটি ভাস্কর্য নির্মাণ অতীব জরুরি।

শেখ রাসেল সম্প্রসারণ হল শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য মোঃ রিয়াদ খান জানান, এখানে সবাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও তেভাগা আন্দোলনের নেতা মরহুম হাজী মোহাম্মদ দানেশ এর ভাস্কর্য হওয়া প্রয়োজন বলে মনে করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ভাস্কর্যর বাইরের আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তেভাগা আন্দোলনের অন্যতম নেতা যার নামে আমাদের এই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেই মহান ব্যাক্তি মরহুম হাজী মোহাম্মদ দানেশের কবর স্হানান্তর করে হাবিপ্রবিতে নিয়ে আসা সম্ভব হলে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতো।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে থাকা অধ্যাপক ড. শ্রীপতি সিকদার জানান , বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ হতে পারে এ বিষয়ে কারো দ্বিমত থাকতে পারে বলে আমার মনে হয় না। অনেক বিশ্ববিদ্যালয় স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। আমাদের এখানেও হতে পারে তবে এখন করোনা থাকায় একটু জটিলতা সৃষ্টি হয়েছে। আর আমি একা এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারিনা।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence