চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামীকাল

০৭ ডিসেম্বর ২০২০, ০৫:৫৪ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্টাফ অ্যাসোসিয়েশনের ২০২১-২০২১ কার্যকরী বছরের নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মো. জামাল উদ্দীন-বিশ্বজিৎ ভট্টাচার্য্য আনারস প্রতীক নিয়ে এবং সুকোমল বিকাশ শীল-মোহাম্মদ হাবিবুল ইসলাম মিলু ছাতা প্রতীক নিয়ে পৃথক দুই প্যানেলে নিবার্চনে প্রতিদ্বন্ধিতা করছেন।

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মঙ্গলবার বেলা ১২.০০ ঘটিকা থেকে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এবার ৪০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এতে বলা হয়েছে, ২০২১-২২ কার্যকরী বছরের নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ রাসেল হলের প্রভোস্ট ও মানবিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান।

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ূন কবির, সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান এবং প্রকৌশল দপ্তরের সিনিয়র টেকনিশিয়ান ও কর্মচারী ক্লাবের সাবেক সভাপতি মো. বেলায়েত হোসেন দায়িত্ব পালন করছেন।

মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence