যবিপ্রবির সেরা বিজ্ঞানীর নামে সংশোধনী

২২ নভেম্বর ২০২০, ০৩:৪৯ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

গতকাল শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সেরা শিক্ষক-গবেষককের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানায়।

সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের তালিকায় যবিপ্রবির উপাচার্যসহ আরও তিন জনও ছিলেন। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের তালিকাটি অস্পষ্ট থাকায় এ নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে গতকাল শিক্ষক সমিতির সম্মাননা অনুষ্ঠানের ব্যনারের দিকে নির্দেশ করে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘আমার নামটি এখানে জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার নামের সাথে আরেক জনের নামের সাথে মিল থাকায় কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। কারণ অধ্যাপক ড. আনোয়ার হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আরেকজন শিক্ষক ছিলেন, যিনি অনেক আগে বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যান। যেকোনো কারণে তাঁর পেপার এবং আমার পেপারের সাইটেশনের কিছুটা অস্পষ্টতা আছে। এটি পরিষ্কার করার জন্য আমার গবেষক দল কাজ করছে।’

এ অস্পষ্টতা দূর করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগও করা কয়েছে। যেহেতু নামসহ আরও কিছু তথ্য যবিপ্রবি উপাচার্যের সাথে মিল আছে, সে কারণে এ ধরণের বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যবিপ্রবি উপাচার্য কোথাও সেরা বিজ্ঞানীদের তালিকায় নিজের নাম থাকার বিষয়ে দাবিও করেননি। সুতরাং এ সংক্রান্ত সংবাদে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করা যাচ্ছে।

নজরুল বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক, তদন্…
  • ২৭ এপ্রিল ২০২৬
শত শত পদ খালি, অপেক্ষমাণ তালিকা নিয়ে গড়িমসি
  • ২৭ এপ্রিল ২০২৬
অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো রুশ প্রমোদতরি
  • ২৭ এপ্রিল ২০২৬
১০ বছরের বড় খালাতো বোনের সঙ্গে প্রেম, বিয়ে নিয়ে টানাপোড়েনে …
  • ২৭ এপ্রিল ২০২৬
ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৫১, আবে…
  • ২৭ এপ্রিল ২০২৬
কেন বিসিবি নির্বাচনে লড়বেন, জানালেন তামিম
  • ২৭ এপ্রিল ২০২৬