শাবিতে প্রথমবারের মতো সহকারী প্রক্টর পদে নারী নিযুক্ত

১৮ নভেম্বর ২০২০, ০৫:৫৮ PM
নারী সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পাওয়া তাসনিয়া মিজান চৌধুরী ও লোগো

নারী সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পাওয়া তাসনিয়া মিজান চৌধুরী ও লোগো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) নতুন পাঁচ সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় একজন নারী সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ইংরেজি বিভাগের প্রভাষক তাসনিয়া মিজান চৌধুরী।

আজ বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেন।

নিয়োগপ্রাপ্ত অন্যরা হলেন- ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কুমার বিশ্বাস, সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ মিজানুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক সজিব কুমার মহান্ত এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. মাজেদুল ইসলাম খান।

জানা গেছে, আগামী তিন বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছেন তারা।

উপাচার্য অধ্যাপক ফরিদ বলেন, ‘লিঙ্গসমতা যাতে নিশ্চিত হয় এ জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। শুধু পুরুষ সহকর্মীরাই এ পদে থাকবে, নারীরা থাকবে না এটা তো হয়না। বিশ্ববিদ্যালয়ে সবার জন্য সমান সুযোগ থাকা দরকার। ধীরে ধীরে সংখ্যাটা আরও বাড়বে।’

এসময় তিনি আরও বলেন, ‘ছাত্রীরা একজন পুরুষের চেয়ে সহজেই নারীদের কাছে তাদের সমস্যার ব্যাপারে স্বাচ্ছন্দ্যে বলতে পারে। মন খুলে কথা বলতে পারে। এজন্য প্রতিটি বিভাগেও দুজন ছাত্র উপদেষ্টার একজন নারী আছেন।’

উল্লেখ্য, ১৯৯১ সালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর পর এবারই প্রথম কোনো নারী সহকারী প্রক্টর হিসেবে যোগদান করলেন।

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ১ লাখ টাকা ‍ দিবে…
  • ২১ অক্টোবর ২০২৬
বাঁচা-মরার লড়াইয়ে সন্ধ্যায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে…
  • ২১ অক্টোবর ২০২৬
সুপার এল নিনোর প্রভাবে যেভাবে বদলে দিচ্ছে মহাসাগরের রঙ
  • ২১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জনসভায় গিয়ে মোবাইল খোয়ালেন বিএনপির ৯ নেতাকর্…
  • ২১ অক্টোবর ২০২৬
রামেক হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা ইন্টার…
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা কবে, জানালেন মাউশি ডিজি
  • ২১ অক্টোবর ২০২৬